সুস্থ্য/স্মার্ট থাকুন

সুস্থ্য/স্মার্ট থাকুন


স্বাস্থই সম্পদ। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন হাজার কোটি টাকার বিনিময়ে হলেও বাঁচতে চায়। একদিন হযরত মুসা আ: আল্লাহ কে জিজ্ঞাসা করেছিলেন , ইয়া আল্লাহ আমি যদি তোমার আল্লাহ হতাম আর তুমি আমার বান্ধা হতে তাহলে তুমি আমার কাছে কি চাইতে ? আল্লাহ উত্তর দিলেন - আমি সুস্থতা চাইতাম। বন্ধুরা কি বুজলেন ? সুস্থতা আল্লাহর বড় নেয়ামত।আধুনিক লাইফ স্টাইলের কারণে বর্তমানে সুস্থ থাকা কঠিন হলেও অসম্ভব নয়।

সকালে ফজরের নামাজের পরে মুখ ধুয়েই কয়েক গ্লাস পানি পান করা উচিত। এতে সহজে পেটের অসুখ হবে না। তারপরে কিছুক্ষন খালি পায়ে পায়চারি করা। খালি পেটে চা বা কফি পান করা ঠিক নয়।  আমলকি -হরতকি- বহেড়া ( ত্রিফলা ) রাত্রে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে অনেক উপকার। মাজে মাজে রাত্রে চিরতা ভিজিয়ে সকালে খালি পেতে খাবেন। অনেক রোগ হওয়া থেকে বেঁচে যাবেন। তারপরে কাঁচা সোলা বুট দিয়ে সকালের নাস্তা করুন। প্রচুর এনার্জি পাবেন। সাঁতার  কাটুন। ব্যায়াম করুন। ক্ষিদে না থাকলে খাবেন না।  লবণ কম খাবেন। সপ্তাহে ১ বেলা অথবা ১৫ দিনে ১ দিন উপবাস থাকলে স্বাস্থ ভালো থাকে। খাবার গ্রহণের সময় পানি পান করা ঠিক নয়। যত বেশি পানি পান করবেন তত বেশি ভালো। রাত্রে খাবার কম খাবেন। রাত্রে দুধ খাবেন। রাত্রে ঘুমানোর কমপক্ষে ১ ঘন্টা আগে খাবার খাবেন।

অতিরিক্ত পরিশ্রমের পর বিশ্রাম না নিয়ে খাওয়া ঠিক নয়।  তেমনি খাওয়ার পরে কিছু বিশ্রাম নেওয়া ভালো। দিনে ঘুমানো ঠিক নয়। সকাল - সন্ধ্যায় , গোসলের সময় বাহিরে থেকে এসে মুখে পানি দিয়ে চোঁখ খোলা রেখে চোখে ঠান্ডা পানির ঝাপ্টা দেওয়া ভালো। দিনে অন্তত ২ বার গোছল করা উচিত। সুস্থ শরীরে গরমের দিনে বা শীতে গরম পানি দিয়ে গোসল করা ঠিক নয়। গরম থেকে এসে বিশ্রাম না নিয়ে গোসল করা ঠিক নয়। সামান্য অসুখ হলেই ঔষুধ খাওয়া ঠিক নয়। পরিশ্রম বা ব্যায়াম না করলে শরীর ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সময় থাকলে মসজিদ এবং মসজিদের বাথরুম ধুয়ে দিন।

রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার পরে ব্রাশ করুন। খালি পায়ে বাথরুমে যাবেন না। ঢিলা / কুলুখ ব্যবহার করুন। সাবান দিয়ে হাত না ধূয়ে কোনো দিন কিছু খাবেন না।  নিয়মিত শাক , সবজি , ছোট  মাছ , সব ধরণের ডাল , গাজর , আদা , রসুন , কচু শাক  এবং চামড়া সহ  লেবু খান। উসুফ গুল , উসুফ গুলের বুসি , তালমাখনা , শিলাজিৎ খান।  মাসে কয়েক বার হাতের নখ কাটুন।বগলের চুল নিয়মিত চেঁটে ফেলুন। বাসার বাহিরে মাস্ক ইউস করুন। সেলুনের ক্ষুর ব্যবহারের আগে অবশ্যই এন্টিস্যাফটিক দিয়ে ধুয়ে নিন। ফার্মের মুরগি বা মাংস না খাওয়াই ভালো। হোটেলের সব খাবার এড়িয়ে চলুন। নামাজ মসজিদে গিয়েই পড়ুন। জাকাত দিন।

কি বন্ধুরা , অনেক বেশি বলে ফেললাম নাকি ? আসলে এগুলু মেনে চলা একেবারেই সহজ। এখন থেকেই শুরু করে দিন।
আজ এই পর্যন্তই ......


No comments:

Post a Comment